এসো হিজল বনে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
একটি আসর সবার প্রিয় কচি-কাঁচা নাম
একটি আসর জয় করেছে শহর কিংবা গ্রাম।
সেই আসরের জন্মদিনে হবে অনুষ্ঠান
নাচবে দোয়েল, ময়না-শালিক উজাড় করে প্রাণ।
দেখবে যদি দ্বি-প্রহরে এসো হিজল বনে
কোকিল পাখি মন মাতাবে জন্মদিনের গানে।