মহুয়া লিপির বৈশাখী গান
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৬
পহেলা বৈশাখ উপলক্ষে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া লিপি তার তৃতীয় একক অ্যালবাম ‘মহুয়া মিক্স (ভলিউম-১)’- এর ‘ঢোল বাজে’ গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করলেন। গানটির কথা লিখেছেন শেখ রেজা শান, সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। ‘ঢোল বাজে’ গানের মিউজিক ভিডিও পরিচালক হিসেবে কাজ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।