মার্কস মেডিকেল কলেজ

মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্প্রতি ‘সার্জারীর মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সারিয়ে তোলা ও বিএমআই ইউনিট চালু’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ভারতের ডা. বি রামানা। মার্কস গ্রুপের সিইও তারিক মাসুদ খানসহ দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। এ সময় প্রতিষ্ঠানের প্রধান ডা. ইকবাল মাসুদ খান বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।