নাইজেরিয়ায় বাস স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ৭১
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৫৮
নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠে একটি জনাকীর্ণ বাস স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১শ’ ২৪ জন। পুলিশের মুখপাত্র ফ্যাঞ্জ এম্বা রয়টার্সকে হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। সোমবার সকালে ব্যস্ত সময়ে বোমাটি বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তাত্ক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠি। তবে হামলার জন্য বিদ্রোহী ইসলামি জঙ্গিগোষ্ঠি বোকো হারামকে সন্দেহ করা হবে বলে ধারণা করা হচ্ছে।