৭১’র রণাঙ্গনের স্মৃতি দর্শনে ভারতীয় সাত অব. সেনা কর্মকর্তা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২১:২৯
১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন ভারতের ৭ সেনা কর্মকর্তা ১৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার কয়েকটি যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আহমেদ তারিক কবিরের নেতৃত্বে ভারতের লে: জেনারেল (অব:) সতিশ নামবিয়ার, মিসেস ইন্দ্রিয়া নামবিয়ার, ব্রে: জে:(অব:) চিম মায়া, ব্রে: (অব:) পানওয়ার বসন্ত কুমার, কর্নেল ( অব:) কুলকামি সুবাস অনন্ত রায়, লে: কর্ণেল মহেস চন্দ্র মুকুন্দ্র লাল সেস দেব ও লে: কর্ণেল পুনতম বেকার কাসেভ শ্রীপাটি বকশীগঞ্জের কামালপুরের তত্কালীন কয়েকটি যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন। এর পূর্বে তারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।