আজ অধ্যাপক নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকী

অধ্যাপক নজরুল ইসলামের পঁচাত্তরতম জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশের প্রাক্তন শিক্ষক প্রফেসর নজরুল ইসলামের প্রধান কর্মক্ষেত্র নগরায়ণ ও নগর উন্নয়ন বিষয়ক গবেষণা। তিনি নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্মানিক চেয়ারম্যান। তবে তাঁর কর্মজীবন শুধুমাত্র নগর গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়। অধ্যাপক নজরুল ইসলাম সফল শিক্ষক, সংস্কৃতি কর্মী, পরিবেশবিদ, শিল্প জগতের সক্রিয় ব্যক্তিত্ব এবং সুলেখক। গবেষণা ও লেখালেখির মাধ্যমেই তার পরিচিতি দেশে-বিদেশে। তিনি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। চন্দ্রাবতী একাডেমি অধ্যাপক নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করছে। শুভ কামনা জানাচ্ছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাষ্ট।-প্রেস বিজ্ঞপ্তি