রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সহিদুল ইসলাম আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সহিদুল ইসলাম (৬৫) সোমবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত্ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর কুড়িপাইকা মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়।