চট্টগ্রামে ফ্লাইওভার ধস মামলার বিচার শুরু ১৫ মে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
আগামী ১৫ মে আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে চট্টগ্রামে আলোচিত বহদ্দারহাট ফ্লাইওভার ধসের ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়। এদিকে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখযোগ্য কাউকে আসামি না করায় রাষ্ট্রপক্ষ নারাজি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আদালত সূত্র জানায়।