কুষ্টিয়ার মিরপুরে জাসদ নেতাকে গুলি করে হত্যা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বাংলা নববর্ষের ১ম দিন কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে জাসদ নেতা ইসমাইল হোসেন জোয়ার্দ্দার ওরফে পাঞ্জের (৫৬) নিহত হয়েছেন। খুনের ঘটনায় নিহতের ছেলে মিটুল মঙ্গলবার মিরপুর থানায় হত্যা মামলা করেছেন। সোমবার সকালে খুনের এ ঘটনা ঘটে। উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর গ্রামে তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় গুলিতে গুরুতর আহত হন পাঞ্জেরের চাচা শ্বশুর পোড়াদহ ইউনিয়ন’র ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মন্ডল (৫০)। নিহত পাঞ্জের মিরপুর উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি ও ঐ গ্রামের মৃত আফজাল জোয়ার্দ্দারের ছেলে।