নরসিংদীতে সাংবাদিক নিবরাণ রায়কে জেলা প্রশাসনের সম্মাননা

প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়কে সাংবাদিকতার জন্য নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। সোমবার নরসিংদী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন কর্তৃক তিন দিনব্যাপী আয়োজিত বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক নিবারণ রায়কে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। এসময় জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, নিবারণ রায় একজন সত্ ও নির্ভীক সাংবাদিক।