আজকের রাশিফল
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ১৮:৪৯
১৭ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৪ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৬ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গল। শুভরত্ন: রক্ত প্রবাল ও ইন্দ্রনীলা।
প্রকৃতিগতভাবে: আপনার স্বাতন্ত্রবোধ প্রখর। আপনি উচ্চাভিলাষী ও লক্ষ্যে অবিচল। কিন্তু প্রাথমিক জীবনে পরিস্থিতি আপনার ভাগ্য উন্নয়নের অনুকূল নাও হতে পারে। অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে নিজের অগ্রগতি ব্যাহত হতে পারে। আপনি সতর্ক সঞ্চয়ী ও চাপা। সহজে অন্যের সাথে মিশতে পারেন না। পরিকল্পনা ও অধ্যবসায় আপনার জীবনকে সফল করে তুলবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:পুঁজিপতি জে পি মরগান, রাজনীতিবিদ শ্রীমাভো বন্দরনায়েক, নিকিতা ক্রুশ্চেভ, জেমস গারনার, উইলিয়াম হোলডেন, সাহিত্যিক থর্নটন ওয়াইন্ডার, রাজনীতিক নুহ উল আলম লেনিন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। একটু চেষ্টা করলেই মনোযোগী হতে পারবেন। আয়ের চেয়ে ব্যয় বেশির সম্ভাবনা আছে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আত্মীয় বন্ধুর সমাগমে আনন্দ পাবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ স্বামী বা স্ত্রীর শরীর অসুস্থ হতে পারে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। তবে তেমন কোনো সম্ভাবনাও নাই। উত্তেজনা পরিহার করুন। কাজকর্মে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কাজকর্মের চাপ বেশি থাকবে। ফলে পরিশ্রম বেশি হওয়ার সম্ভাবনা আছে। উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। যে কোনো ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো করবেন। প্রাপ্ততথ্যদের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। বুদ্ধি খাটিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। আর্থিক চিন্তা থাকলে কাটিয়ে উঠতে পারবেন। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পেতে পারেন। পরিশ্রম বেশি হলেও কাজ শেষে তৃপ্তি ও আনন্দবোধ করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কোনো আশা পূর্ণ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। ব্যবসায়িক পরিকল্পনায় কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। চাকরির ইন্টারভিউর সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিক্ষক অধ্যাপকদের জন্য সময় খুব একটা ভালো নয়। কর্তৃপক্ষের সাথে বনিবনা নাও হতে পারে। ইমোশনাল সেন্টিমেন্ট সংযত করুন। ছিদ্রান্বেষী ব্যক্তির সম্পর্কে সতর্ক থাকুন। কেউ আজ আপনার কাজকর্মে বিরোধিতা করতে পারে। হঠাত্ কোনো ভালো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো কারণে নিজেকে অসহায় মনে হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিবারের কারো জন্য চিন্তিত হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। মেধাবীদের জন্য বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিয়ের যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। স্বামী-স্ত্রীর মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বাড়িতে কোনো মহিলা অসুস্থ হতে পারেন। চিকিত্সার ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। চঞ্চলতা পরিহার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে অন্যদের সহযোগিতা পাবেন। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ইন্টারভিউতে সাফল্য সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। চলমান পরীক্ষায় সুফল পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।