গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের বিভিন্ন দেশে নানা নামে আর নানা ধরনের উপকরণ দিয়ে তৈরি যে হরেক রকমের কেকের খোঁজ পাওয়া যায় তারই একটি হলো ‘মুনকেক’। আর এই ‘মুনকেক’ এর সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্ব দেখিয়েছেন সাংহাই এর চ্যাংফেং এ অবস্থিত পার্কসাইড প্ল¬াজা ও সাংহাই ম্যারিয়ট হোটেল নামের দুইটি অভিজাত হোটেলের পাচকদল। দু’টি হোটেলের ১৫ জন অভিজ্ঞ পাচকের এই দল পাক্কা তিন দিন সময় নিয়ে যে ‘মুনকেক’টি তৈরি করেন সেটির ব্যস ছিল ২.৫৭ মিটার বা ৮ ফুট ৫ ইঞ্চি। আর এটি তৈরিতে তারা ব্যবহার করেন ৩০০ কেজি চিনি, ৫০০ কেজি ময়দা এবং ৪০০০টি ডিমের কুসুম।