জোকস

 নাটকীয় ভঙ্গিতে প্রেমিকাকে বলল প্রেমিক, তোমার সঙ্গে আমার কি একটা মেধার যুদ্ধ হতে পারে? প্রেমিকা :না। আমি নিরস্ত্র লোকের সঙ্গে যুদ্ধ করি না।  চিকিত্সক :আপনার দাঁত ভাঙল কী করে? রোগী :আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত হয়... চিকিত্সক :বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়। রোগী :বলেছিলাম বলেই তো এই দশা!  এক মাতালকে ধরে এনেছেন থানার হাবিলদার। ইন্সপেক্টর :এটাকে নিয়ে এসেছ কেন? হাবিলদার :স্যার, সে রাত দুইটার সময় একটা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। ইন্সপেক্টর :চালককে নিয়ে এসো। হাবিলদার :এটাই তো সমস্যা স্যার। ট্যাক্সির ভেতরে কোনো চালক ছিল না!  আবিদ সাহেবের বাড়িতে তার ছেলেবেলার এক বন্ধু এসেছেন বেড়াতে। আবিদ সাহেব :জানিস, আমার ছেলেটা কিন্তু চমত্কার গাইতে পারে। কইগো খোকা, চাচুকে একটা গান শোনাও। (খোকা গান শোনানোর পর...) আবিদ সাহেব :দেখেছিস, কী চমত্কার গায়! ওকে গান শেখাতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে জানিস? বন্ধু :কেন? প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে বুঝি?