প্রথম মঙ্গল শোভাযাত্রায় ...

‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’—এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। কারণ ঠিক বৈশাখের আগে আগেই এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফাইন আর্টস, নাট্যকলা ও সংগীত বিভাগ চালু হয়। সংগীত বিভাগে চেয়ারম্যান বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ লিসার উদ্যোগে সারাদেশ থেকে সংগীতে শিল্পী বাছাই করে ভর্তি নেওয়া হয়। এছাড়া ফাইন আর্টস ও চারুকলা বিভাগেও নতুন শিক্ষার্থীদের নিয়েই মূলত এবারে নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয় তাদের মঙ্গল শোভাযাত্রার যাবতীয় অনুষঙ্গ সাজিয়ে তোলে। এ প্রসঙ্গে ফাইন আর্টস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলোপ্তগীন প্রতিবেদককে বলেন, ‘সারাদেশের ছড়িয়ে থাকা মেধাবীদের বাছাই করেই আমাদের এই বিভাগের প্রথম ব্যাচ শুরু হলো। আমাদের এবারের মঙ্গলশোভা যাত্রা তাই পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এক নতুন বৈশাখ উপহার দিয়েছে।’ এছাড়া পহেলা বৈশাখে সারাদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে শিল্পী ও শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।