পাহাড়ি নৃত্যে বর্ষবরণ

বাংলা বর্ষবরণ উপলক্ষে উপজেলা চত্বরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে পান্তা-ইলিশ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শিশু শিল্পীসহ অতিথি শিল্পীদের নৃত্য, গান ও নাটক পরিবেশিত হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ফিজনূর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. শাহাজাহান পিপিএমর পরিবারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার গান পরিবেশন করেন। মঞ্চে ওসির মেয়ে ফেনী গার্লস ক্যাডেট কলেজের নবম শ্রেণীর ছাত্রী রাহানোভা শাওরিন পাহাড়ি নৃত্য পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে তোলেন। সকালে অনুষ্ঠানে আগত সুধীবৃন্দদের মাঝে খৈ, মিষ্টি এবং পান্তা-ইলিশ বিতরণ করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের পরিবার নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। আগের দিন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার লাল ফিতা মোড়ানো বটপাতায় শুভ নববর্ষ ১৪২১ লেখায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের পরিবারকে দাওয়াত দেন।