স্যাটেলাইট : বেইনতেহা

দুই ভুবনের দুই বাসিন্দা

কালারাস টিভি চ্যানেলে ‘রেইনতেহা’ সিরিয়ালটি শুরু হয়েছে গত ডিসেম্বরে। মুসলিম পারিবারিক পটভূমিকায় আবর্তিত হিন্দি সিরিয়ালটি খুব কম সময়ের মধ্যে দর্শক পছন্দের তালিকায় ভালো অবস্থানে পৌঁছে গেছে। কাহিনী উপস্থাপনায় চমত্কারিত্ব, পাত্র-পাত্রীদের হূদয়ছোঁয়া অভিনয়, গল্পের নাটকীয় মোড় দর্শকদের রীতিমতো আবিষ্ট করে রেখেছে। আমাদের এখানকার দর্শকদের মধ্যেও ‘বেইনতেহা’ সিরিয়ালটির জনপ্রিয়তা বেশ লক্ষণীয়। দুই বিপরীতমুখী চরিত্রের একজোড়া তরুণ-তরুণী জেইন ও আলিয়ার দ্বন্দ্ব-সংঘাতময় প্রেমের গল্পই সিরিয়ালটির উপজীব্য। মুম্বাই শহরের ধনাঢ্য ব্যবসায়ী ওসমান আবদুল্লাহ তার স্ত্রী, দুই ছেলে নিয়ে সুখী জীবনযাপন করছেন। তার ছোট ছেলে জেইন শৈশব থেকেই অস্থির এবং বহির্মুখী স্বভাবের। তার অস্থির আচরণ বাবার পছন্দ নয়। ওসমান আবদুল্লাহ চায় তার ছোট ছেলে জেইনকে ঘরমুখী করতে। ওদিকে তাদের আত্মীয়া আলিয়া জেইনের সমবয়সী হলেও সম্পূর্ণ বিপরীত মুখী স্বভাবের মেয়ে। স্থির, শান্ত-নম্র ঘরোয়া টাইপের মেয়ে আলিয়ার সঙ্গে জেইনের বিরোধ ছোটবেলা থেকেই। জেইন প্রেম-ভালোবাসার সম্পর্কে বিশ্বাসী নয়, অথচ আলিয়া ভালোবেসে ঘর বাঁধতে চায় পছন্দের মানুষটির সঙ্গে। জেইনের বাবা চান আলিয়ার মতো একটি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে তাকে ঘরমুখী করতে। পারিবারিক সম্পর্কের কারণে জেইনের বাবা ওসমান আবদুল্লাহ তার বোনের মেয়ে আলিয়াকে পুত্রবধূ করে ঘরে আনতে উদ্যোগী হন। কিন্তু জেইনের অস্বীকৃতি সবকিছু ভণ্ডুল করে দেয়। সে আলিয়ার সঙ্গে স্থায়ী বন্ধনে জড়াতে রাজি হয় না। জেইনের আচরণে দুঃখ পেলেও আলিয়া তা প্রকাশ করে না কারো সামনে। তার বিশ্বাস, জেইন একসময়ে তার ভুল উপলব্ধি করবেই এবং বাবার কথামতো তাকে বিয়ে করতে রাজি হবে। বিপরীতমুখী একজোড়া তরুণ-তরুণী জেইনের ও আলিয়ার পরস্পরের প্রতি ঘনিষ্ঠ হওয়ার গল্প দর্শকদের খুব সহজেই আলোড়িত করছে। ‘বেইনতেহা’ সিরিয়ালে আলিয়া চরিত্রে রূপদান করেছেন প্রতীক রাও। আর জেইন চরিত্রে অভিনয় করেছেন হারসাদ অরোরা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাভিদ আসলাম, সুচিত্রা পিল্লাই, রিভা রাব্বের প্রমুখ। কালারাস টিভি চ্যানেলে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় ‘বেইনতেহা’ সিরিয়ালটি দেখানো হয়। এমটিভি রোডিস আবার শুরু হয়েছে ‘এমটিভি রোডিস’। প্রস্তুত রঘু, রাজীব ও রণবিজয়। এই ত্রয়ীকে মোকাবিলা করবে সারা ভারত থেকে ‘রোডিস’ হতে আগ্রহী সব প্রতিযোগী। সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ১০টায় এমটিভিতে এটি দেখানো হয় শোটি। সিআইডি স্যাটেলাইট টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের একটি সিরিজ। সিরিজটি সনি টেলিভিশনে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হয়।