ফ্যাশন ডিজাইনার হতে হলে
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২০:৫০
পোশাক শিল্পে বাংলাদেশ এগিয়ে রয়েছে অনেকদিন থেকেই। দেশজুড়ে হাজার হাজার গার্মেন্ট, বায়িং হাউজ, ফ্যাশন হাউজ আর বুটিক হাউজ গড়ে ওঠার ফলে এসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। আর রয়েছে নানান ধরনের পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ।
যেসব পেশার চাহিদা বেশি :পোশাক শিল্পে চাহিদাসম্পন্ন, উচ্চ আয়ের এবং যুগোপযোগী পেশা বায়িং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। এসব পেশাদারের দেশের মধ্যে ছাড়াও বাইরেও যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। আর এর জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পড়ালেখা ও প্রশিক্ষণ থাকলে চাকরি করার পাশাপাশি নিজেও গড়ে তোলা যায় সহযোগী সব প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ :পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্যে ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স, অন্যদিকে উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি বিষয়গুলোর উপর অনার্স এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রভৃতি ডিগ্রি। এসএসসি, এইচএসসি সম্পন্ন করে যেকোনো বয়সের শিক্ষার্থীরা ফ্যাশন বা গার্মেন্টস টেকনোলজিতে অনার্স এবং স্নাতক পাস করার পর এমবিএ ডিগ্রি গ্রহণ করতে পারে।
খরচ :অন্যান্য ডিগ্রির তুলনায় এসব ডিগ্রিতে খরচ একটু বেশি হলেও খুব অল্প সময়েই অর্জন করা যায় এই ডিগ্রি। ফলে জীবনের মূল্যবান সময় সাশ্রয় হয় এসব ডিগ্রি অর্জনে। আবার শিক্ষা শেষ হওয়ার আগেই খণ্ডকালীন চাকরির সুযোগও রয়েছে। মেধা অনুযায়ী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে অনেকে নামমাত্র ব্যয়ে এসব কোর্স সম্পন্ন করতে পারে। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় প্রশাসনসহ সব বিভাগের শিক্ষার্থীরাই এসব বিষয় পড়তে পারবেন। সাধারণত এর জন্য খরচ হয়ে থাকে প্রতি ক্রেডিট ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। ০১৭৩১২২০০৯৯, ৯৮৫৯৭২৬ নম্বরে ফোন করে এসব বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
চাকরির বেতন :সরকারি-বেসরকারি বা দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বায়িং অফিস, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের চাকরিতে প্রাথমিক অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা বেতন পাওয়া যায়। তবে কাজের দক্ষতা আর অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত বাড়তে থাকে বেতন।
কোথায় পড়বেন :আমাদের দেশে যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এসব বিষয়ে পড়ালেখা করিয়ে থাকে, তার মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। উন্নত ক্যাম্পাস, দক্ষ ফ্যাকল্টিসহ সব সুবিধা রয়েছে এখানে। এখানে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চার বছর মেয়াদি গার্মেন্টস ডিজাইন কোর্সও রয়েছে।
যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট মহাখালী, ঢাকা।