এই প্রথম বাংলাদেশে আসছে ইন্ডিয়ান ড্যান্সিং সুপারস্টার MJ5

বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে শিগগিরই আসছে ভারতীয় জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসের ড্যান্স ইন্ডিয়ান সুপারস্টারের বিজয়ী MJ5। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মনোজ্ঞ চ্যারিটি শো। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম পর্যায়ের বেশ কয়েকজন সুপার স্টারও থাকছেন। আগামী ২৬ এপ্রিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই সু-বিশাল প্রতীক্ষিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটির আয়োজন করেছেন এসবি মাল্টিমিডিয়া।