স্টার ওয়ার্ল্ড

তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা আর রটনা নিয়ে অনুষ্ঠান ‘স্টার ওয়ার্ল্ড’ আজ প্রচার হবে বাংলাভিশনে। দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানান আলোচিত ঘটনা, স্ক্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও থাকছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও থাকছে হলিউড, বলিউড ও ঢালিউডের বিভিন্ন গসিপ, সিনেমাসহ শুটিংস্পটের নানা খবরাখবর। সাবিলা নূরের উপস্থাপনায় ‘স্টার ওয়াল্ড’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।