ফেনীতে বিদ্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তদের দেয়া আগুনে ফেনী সদর উপজেলার পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে বিদ্যালয়ের অফিসসহ সব কক্ষে একই সাথে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ও ফেনী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। আগামী ২৬ এপ্রিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিদ্যালয় পুড়ে যাওয়াতে শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।