ইউনিভার্সিটি অব টরোন্টো স্কারবরো

বাংলাদেশি তাশিন স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলাদেশি তাশিন চৌধুরী ইউনিভার্সিটি অব টরোন্টো স্কারবরো’র (ইউটিএসসি) ক্যাম্পাস স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তাশিন চৌধুরীর নেতৃত্বাধীন স্টুডেন্ট ফার্স্ট দল (এসএফ) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ৬৭ শতাংশ ভোট পেয়ে তাশিন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মোট পেয়েছেন ১ হাজার ১০১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ পলিটিক্যাল স্টুডেন্ট পার্টির হাবিবা দেশাই পেয়েছেন ৩৬৯ ভোট। উল্লেখ্য, তাশিন চৌধুরীর বাড়ি ফেনী জেলার পরশুরামে। তার পিতার নাম জসিমউদ্দিন চৌধুরী ও মাতার নাম কানিজ চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি