শোক সংবাদ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৪০
ইউনুছ আলী
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ নজির আহমেদ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ নজির আহমেদ (৮৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার উপজেলা চৌঠাইমহলের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও মেয়ে রেখে গেছেন।