সরকারি অর্থায়নে বিয়ের ব্যবস্থা করা হোক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৫০
পরিবার গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। যা গৃহীত হয় পরিবারিকভাবে, বাস্তবায়ন করতে হয় সামাজিকভাবে। বর্তমান দ্রব্যমূল্য ও পণ্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের নিতান্তই অসম্ভব যা ভুক্তভোগী বাবা-মা মাত্রই জানেন। মেয়ে শিক্ষাগত যোগ্যতা ও সবদিক দিয়ে উপযুক্ত হলেও দারিদ্র্য বিয়ের জন্য বড় বাধা। দরিদ্র মা-বাবাকে বিয়ের খরচ জোগানের জন্য যেতে হয় মানুষের দুয়ারে। আর তাই দরিদ্র পরিবারের মেয়েদের সরকারি অর্থায়নে বিয়ের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহনাজ আকতার রুবি,
আনোয়ারা, চট্টগ্রাম ৪৩৭৬