ড্রেনেজের স্লাব মেরামতের আবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৫০
আমরা ঢাকার সিপাহীবাগ এলাকার বাসিন্দা। এক মাস আগে সিপাহীবাগ টেম্পোস্টেশন মোড়ে গ্যাস লিক হওয়ার কারণে ঐ সময় গ্যাসের লিক শনাক্ত করে কাজ করা হয়। তিতাসের লোকজন গ্যাসের লিক সারাতে গিয়ে ওয়াসার ড্রেনেজের স্লাভ ভেঙে ফেলে। কিন্তু তারা কোনো নতুন স্লাভ না দিয়ে বা মেরামত না করে ফেলে যায়। যার জন্য এখন এলাকাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন গাড়ি উন্মুক্ত স্থানটিতে পড়ে যাচ্ছে। এই উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা হচ্ছে। ফলে যে কোনো সময়ে ড্রেনেজব্যবস্থা অকেজো হয়ে রাস্তায় ময়লা পানি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। অতএব অতিশীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা মেরামত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য ওয়াসাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মো. সাখাওয়াত হোসেন, মো. ফজলুর রশিদ,
সিপাহীবাগ, খিলগাঁও, ঢাকা