২৯ ব্যাংকের ৫৮২টি জাল চেক বই উদ্ধার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৬
রাজধানীর রূপনগর থানা এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ি থেকে ব্যাংকের চেক জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মান্নান ওরফে শামসুজ্জামান ও তসলিমুর রহমান মুরাদ ওরফে মনির। ইস্টার্ন হাউজিংয়ের ই-ব্লকের ২ নম্বর রোডের ৯১/ই নম্বর বাড়ির ৭ম তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে পূবালী ব্যাংক, ইউসিবিএল, সাউথ ইস্ট ব্যাংক, এনসিবিএল ব্যাংকসহ ২৯ টি ব্যাংকের ৪৮ টি শাখার ৫৮২ টি (২০ পাতা) জাল চেক বই ও ব্যাংকের চেক বানানোর সাইজ করা ট্রেসিং পেপার ১১৪টি ও সাদা কাগজ ১৩৭টি, বিশেষ ধরনের হাই পাওয়ার ইংক রিমুভার উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, শতাধিক গ্রাহকের বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বর থেকে জাল চেকের মাধ্যমে এক কোটি টাকার বেশি টাকা উত্তোলন করার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে ঐ চক্রের মূল দুই হোতাকে গ্রেফতার করা হয়।