চট্টগ্রামে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪৩
নগরীর কোতোয়ালি থানাধীন শাহ আমানত সিটি কর্পোরেশন শপিং কমপ্লেক্সের সামনে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী (২৫) নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক ইত্তেফাককে বলেন, এক রিকশা আরোহীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। এরপর বেদম পিটুনি দেয়ার পর সংজ্ঞাহীন অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।