দুর্নীতি উন্নয়নের অন্তরায়

(মানুষকে ষড় রিপু দিয়ে সৃষ্টি করা হয়েছে। যার কারনে সে ইন্দ্রিয়ের স্বাধীনতা দাবী করছেন। প্রবৃত্তির সেচ্চাচারিতা তার নৈতিকতা চরমভাবে অপদস্ত করছে। মানুষ স্বভাবত ভোগ সুখ দ্বারা চালিত। মনোবিজ্ঞানী ফ্রয়েড মানুষের প্রবৃত্তিকে তিনভাগে ভাগ করেছেন। যথা- ১। ID (অদ) (2) Ego (অহম) (৩) Super Ego (অতি অহম) ID (অদ) দ্বারা সে প্রবৃত্তির সকল কামনা চরিতার্থ করতে চায়। অহম (Ego) দ্বারা সে তার সমস্ত কামনা চরিতার্থ করতে গেলে বিপদের সম্ভাবনা থাকে সেগুলো এড়িয়ে চলতে চায়। অতি অহম (Super Ego) দ্বারা সে বিবেকের পর্যায়ে নৈতিক চেতনার দ্বারা চালিত হয়। ফ্রয়েড মানুষের আচরণের পরিবর্তন তথা সুপথে কিভাবে আনা যায় তার বর্ণনামূলক ব্যাখ্যা দিলেও মূল্যায়নধর্মী ও সর্বজনীন কোন চিন্তা উপহার দিতে ব্যর্থ হয়েছেন। মানুষের বিপথগামীতা নিয়ে সমাজ বিজ্ঞানীরা ব্যক্তির দৈহিক, মানসিক, বংশগত। সামাজিক, পারিপাশ্বিক প্রভৃতির অবস্থার বর্ণনা দেন। আর অপরাধ সংঘটিত হওয়ার কারন সম্পর্কে বিভিন্ন মতামত ও পরিলক্ষিত হয়। যেমন: বা গডডার্ডের Feeble mindedness theory, হুটুনের Body Type Theory ফ্রয়েডের Psychoanalytic theory, কার্ল মার্কর্সের Theory of Alienation বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে কারও মতামত পরিপূর্ণ সন্তোষজনক নয়। তবে একটা বিষয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তা হল মানুষ আরাম আয়েশ প্রিয় ও প্রবৃত্তির সেবক। তার সহজাত প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করে। তার প্রবৃত্তি যেন ভারতের চার্বাক দার্শনিকদের নৈতিক শিক্ষাকে অনুসরণ করে। চার্বাক মতে যাবত্ জীবন সূখং জীবেত্ ঋনং কৃত্তা ঘৃতং পীবেত্। যার মানে যত দিন বাঁচ সুখে বাঁচ ঋণ করে হলেও ঘি খাও। মানুষের মনে এই শিক্ষার দানা বেঁধে গেছে চরমভাগে, বলে মনে হচ্ছে। কারন অপ্রাপ্তি, উল্লাস, আনন্দ, সুখ ভোগ প্রভৃতির জৈবিক প্রভৃতি মানুষের অপরাধের দিকে নিয়ে যায়। মানুষের শোষণ ও দুনীতির ইতিহাস প্রাচীন। বাংলাদেশে দুর্নীতির শিকড় পৌছে গেছে রন্ধ্রে রন্ধ্রে। আর এই দূনীতি থেকে বাঁচার জন্য বিভিন্ন পদক্ষেপ ও সরকার গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক পড়ানোর জন্য উচ্চ মাধ্যমিক বাংলা টেক্সবুকে-দুনীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরনের পথ-শীর্ষক একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা টেক্স বুকে (১০১) পৃষ্ঠায় বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২ (৩) অনুযায়ী দুর্নীতি বলতে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদানের কথা উল্লেখ রয়েছে। (সংক্ষেপিত)