আবেগের বাসর

এ আমার প্রবাল হূদয়; স্বচ্ছ নোনাপানির মতো যার ভালোবাসা যে বিরহের নুনে ভিজে ভিজে বেদনাক্রান্ত হয়ে গেছে সে আর পাহাড়ি ঢালু প্রেমের পথে হাঁটতে চায় না পর্বতারোহীর মতো এক বুক কষ্ট নিয়ে— ভালোবাসার চূড়ায় দীর্ঘশ্বাস ছাড়তে চায় না আর। জানো; সাগরকে যতই নিষ্ঠুর বলো না কেন? তার গর্জন না থাকলে তাকে তুমি সমীহ করতে না জোছনার হেয়ালি বা বিরহের চাবুকে করতে জর্জরিত যেমনটা চন্দ্রিমা রাত বিরহের চাবুকে উসকে দেয় জোয়ার। প্রেম নামের হতাশার মোহনায় নয়— এর চেয়ে ডোবা ভালো সাগরনদীর মোহনায় যেখানে ডুবলে জীবন ছাড়া কোনো অপ্রাপ্তি থাকবে না। ওই আকাশে জোনাক পোকা রাতের তারাও জানে— তুমি শুধু পরকীয়ার পাথেয় হয়ে থাকো নষ্ট ভালোবাসা। তাই প্রেম আর বিরহ মিলে যদি হয় রসমালাই ভালোবাসা তবে আমি বিরহ চিপড়ে আবেগের বাসর বানাতে চাই।