২২ এপ্রিল ঢাকায়

মীরাক্কেল অডিশন

গেল বছর জী বাংলার মীরাক্কেল তেমন একটা না জমলেও স্ট্যান্ড আপ কমেডির এই আসরে দুই বাংলার প্রতিযোগীদের ভেতরেই আলাদা এক আগ্রহ দেখা যায়। সেই ধারাবাহিকতাতেই এ বছরও মীরাক্কেল আয়োজনের জন্য নতুন করে অডিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ এপ্রিল ঢাকায় মীরাক্কেলের নতুন সিজনের অডিশন অনুষ্ঠিত হবে। এরপর দিন অর্থাত্ ২৩ এপ্রিল চট্টগ্রাম এবং একই ধারাবাহিকতায় বগুড়া ও খুলনায় এই অডিশন অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়ে মীরাক্কেল বিজয়ী জামিল হোসেন জানান, ‘মীরাক্কেলের এইরকম এক অডিশন থেকেই আমি আজকের জামিল হয়েছি। স্বাভাবিকভাবেই তাই এই অডিশনের প্রতি সারাদেশের সকল প্রতিযোগীদেরই একটা আলাদা আগ্রহ থাকে। এবারেও এর ব্যতিক্রম হবে না।’ এছাড়া মীরাক্কেলের এবারের অডিশন ও ক্যাম্পেইনেও বেশ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা যায়। তবে এবারের অডিশনেও মীর ঢাকায় আসবেন না। তবে মীরাক্কেলের অনুষ্ঠানের টিম ঢাকায় এসে অডিশন পরিচালনা করবেন।