নাইজেরিয়ায় ছাত্রীদের অপহরণ উদ্ধারের দাবি সেনাবাহিনীর, পরিবারের প্রত্যাখ্যান

রহস্যের আবর্তে জড়িয়ে যাচ্ছে নাইজেরিয়ায় অপহূত ১শ’ স্কুলছাত্রীর ভাগ্য। দেশটির সেনাবাহিনী বুধবার অপহূত বেশিরভাগ শিক্ষার্থীকে উদ্ধারের কথা জানালেও নিখোঁজদের কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে ছাত্রীদের পরিবারগুলো। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নিও প্রদেশের প্রত্যন্ত এলাকার একটি সরকারি স্কুল থেকে গত মঙ্গলবার ১০০’রও বেশি শিক্ষার্থীকে জঙ্গিরা বন্দুকের নলের মুখে অপহরণ করে নিয়ে যায়। এদিকে দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, অপহূত ১২৯ জনের মধ্যে আটজন ছাড়া অধিকাংশকেই তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারামের সদস্যরা তাদেরকে ক্যামেরুন সীমান্তের নিকটে বন এলাকায় নিয়ে গেছে।