বাংলাদেশে এডিবির
নয়া কান্ট্রিডিরেক্টর
কাজুহিকো হিগুচি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৫০
বাংলাদেশের আবাসিক মিশনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন জাপানি বংশোদ্ভূত কাজুহিকো হিগুচি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি তেরেসা খোর স্থলাভিষিক্ত হলেন। হিগুচি ১৯৮৮ সালে এডিবিতে যোগদানের পর বিভিন্ন সময়ে পরিবহন, পানি সরবরাহ এবং নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। এর আগে তিনি ২০০৯ সাল থেকে উজবেকিস্তানের কান্ট্রি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, তেরেসা খো গত ফেব্রুয়ারিতে ভারতের নয়াদিল্লীর আবাসিক মিশনে কান্ট্রি ডিরেক্টর পদে যোগ দেন।