উচ্চ রক্তচাপের ওষুধ হঠাত্ বন্ধ করা উচিত নয়
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৫০
সাধারণত চল্লিশোর্ধ বয়সীদের স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেশার ১৩০ মি.মি অব মার্কারি এবং ডায়াস্টোলিক প্রেশার ৮০ মি.মি অব মার্কারি পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। তবে আদর্শ উচ্চ রক্তচাপ ১২০/৭০। যাদের উচ্চ রক্তচাপ আছে এবং নানা টেনশনের মধ্যে থাকতে হয় তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত।
এক্ষেত্রে নিয়মিত ব্যায়াম, চর্বি জাতীয় খাবার ও লবণ কম খাওয়া এবং মানসিক চাপ কমানো প্রয়োজন। তাতেও যদি উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় না থাকে তবে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ সেবনে অভ্যস্ত তাদের কোন অবস্থাতেই ওষুধ বন্ধ করা উচিত নয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ বাড়ানো কমানো যেতে পারে।
কোন অবস্থাতেই ওষুধ বন্ধ করা ঠিক নয়। মনে রাখতে হবে অনিয়ন্ত্রিত রক্তচাপ মস্তিষ্কের রক্ত ক্ষরণ বা স্ট্রোকের অন্যতম কারণ।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ