আশুতোষ চক্রবর্ত্তী শিক্ষাবৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত মঙ্গলবার আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০১৪ প্রদান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলার উচালিয়াপাড়ায় স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে ৩য় বারের মত সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে মেধাক্রম অনুসারে ৬১ জন ছাত্র-ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে সরাইল একাডেমিকে শিক্ষা সরঞ্জাম হিসাবে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকাস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি