মৃত্যুবার্ষিকী

দলিল উদ্দিন আহাম্মদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী দলিল উদ্দিন আহাম্মদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গৌরবের আজিমপুরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সামসউদ্দিন আহমেদ ঢাকার মগবাজারের বাসিন্দা ও সামসউদ্দিন ম্যানশনের প্রতিষ্ঠাতা সমাজসেবক সামসউদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সৈয়দা লুেফ সাবা বাংলাদেশ ইলেক্ট্রনিক্স স্পেয়ায় পার্টস মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. এনামুল হক বাবুলের স্ত্রী ড. সৈয়দা লুেফ সাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল সরকার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী রবিবার ঢাকার ধানমন্ডিতে মরহুমার নিজ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।