রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল মালেক রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউপির তক্তপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৬১) হূিপন্ডের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।