কুমিল্লায় বগি লাইনচ্যুত চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

জেলায় বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ হয়ে যায়। গত বুধবার রাত ১১টার দিকে কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন ধর্মপুরে মালবাহী ট্রেনের দুইটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়ে পড়লে উদ্ধার কাজ শেষে রাত সোয়া ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। লাকসাম রেলওয়ে জংশনের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন ধর্মপুর এলাকায় আসার পর ট্রেনটির দুইটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস, নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।