স্মরণীয় পঙিক্ত

 

হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,

শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি

একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে

লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।

 

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল- নির্মলেন্দু গুণ

 

 

আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার।

           

     কাণ্ডারি হুঁশিয়ার- কাজী নজরুল ইসলাম

 

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ

খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে

চেয়ে দেখি ছাতার মতন  বড়ো পাতাটির নিচে বসে আছে

ভোরের দোয়েল পাখি-চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ

                                             বাংলার মুখ- জীবনানন্দ দাশ