তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা।
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছ যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয় হিসেবে তোমাদের সিলেবাসে সংযোজিত হয়েছে। আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বইগুলো রচিত হয়েছে সৃজনশীল পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সাধারণ প্রশ্ন পদ্ধতিতে। এজন্য তোমরা এনসিটিবি অনুমোদিত কোন বইয়ের মধ্যে সাধারণ প্রশ্ন পাবে না। এজন্য আমরা প্রথম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো দিলাম, পরবর্তীতে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।
প্রথম অধ্যায়
বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা কর।
২। বিশ্বগ্রাম যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে এসেছে হাতের মুঠোয় - ব্যাখ্যা কর।
৩। ‘বিশ্বায়নের পূর্ব শর্তই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ ব্যাখ্যা কর।
৪। শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম- উক্তিটি ব্যাখ্যা কর।
৫। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বর্ণনা কর।
৬। ই-মেইল কী? যোগাযোগের ক্ষেত্রে ই-মেইলের ব্যবহার সম্পর্কে আলোচনা কর।
৭। টেলি কনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সম্পর্কে আলোচনা কর।
৮। আউটসোর্সিং কী? কর্মসংস্থান সৃষ্টিতে আউটসোর্সিং এর প্রভাব আলোচনা কর।
৯। কর্মসংস্থান সৃষ্টিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব আলোচনা কর।
১০। ভার্চুয়াল রিয়েলিটি কী? প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লিখ।
১১। চিকিত্সা ও গবেষণার ক্ষেত্রে আইসিটির ব্যবহার বর্ণনা কর।
১২। টেলিমেডিসিন বলতে কী বুঝায় ? চিকিত্সা সেবায় ভিডিও কনফারেন্সিং এর ভুমিকা সম্পর্কে আলোচনা কর।
১৩। স্মার্ট হোম কী? স্মার্ট হোম ব্যবস্থায় কি কি সুবিধা থাকতে পারে তা বিশ্লেষণ কর।
১৪। বিনোদন ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটি এর ব্যবস্থা লিখ।
১৫। সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলো ব্যবহারের নৈতিক দিকগুলো আলোচনা কর।
১৬। গণমাধ্যমের সম্প্রসারণ এবং অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে আইসিটির প্রভাব বর্ণনা কর।
১৭। আমাদের দেশের চিকিত্সা ব্যবস্থায় আইসিটি নির্ভর যন্ত্রপাতির নাম লিখ।
১৮। ভার্চুয়াল ল্যাবরেটরিতে গবেষণার সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১৯। বৈশ্বিক বাসস্থান তৈরিতে প্রযুক্তির ব্যবহার আলোচনা কর।
২০। আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে কিভাবে ক্ষতিগ্রস্থ করছে তা ব্যাখ্যা কর।
২১। ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে তা ব্যাখ্যা কর।
২২। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের বুদ্ধিমত্তার তুলনামূলক আলোচনা কর।