আপনার রাশিফল

২৫ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার

 

আজ ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৯ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:৫ ও ৭। শুভ বার: বুধ ও সোম। শুভ রত্ন:পান্না ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। তবে অসুস্থ পিতার শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা গ্রহণ করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। প্রবাসী আপনজনর কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যথায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।