নির্মাণের ২৮ দিন পরই
ধসে পড়েছে কালভার্ট
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৭
দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়াপুল নামক স্থানে নির্মাণের ২৮ দিন পরই ধসে পড়েছে কালভার্ট।
জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ইউনিয়নের ফকির বাড়ির সামনের খালের ওপর ৮ লক্ষাধিক টাকা ব্যয়ে টু-ভেন্ট বক্স কালভার্ট নির্মিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, যথাযথ রড-সিমেন্ট ব্যবহার না করায় কালভার্টটি ভেঙ্গে পড়ে।
বিএডিসির প্রকৌশলী মো. জাফর হোসেন বলেন, কালভার্ট ভেঙ্গে পড়ার কথা শুনেছি, তবে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিতে পারছি না। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. আল-আমিন সিকদার বলেন, সিডিউল মোতাবেক কাজ করা হয়েছে।