মিরপুরের
গোবিন্দগুনিয়ায়
ঝুঁকিপূর্ণ ব্রিজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৮
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া নামক স্থানে অর্ধশত বছর আগে জিকে প্রধান খালের ওপর নির্মিত ব্রিজটির রেলিং ভেঙ্গে যাওয়ায় প্রায় একযুগ আগেই ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত বালি বোঝাই ট্রাক, বাস, নছিমন, করিমনসহ যানবাহন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করছে। তবে যে কোন সময় রেলিং ভেঙ্গে পড়া গোবিন্দগুনিয়া ব্রিজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি মিরপুর-ভেড়ামারা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।