ফুলবাড়িতে কৃতী
শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩০
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ি মুক্তির গান নামের স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল শুক্রবার ছয়টি প্রতিষ্ঠানের ৫০ জন জেএসসি ও জেডেসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। উপজেলার বারাইহাট চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সুজাপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।