বান্দরবানে শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি বান্দরবানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সদর উপজেলা সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে পাহাড়ী-বাঙালি দুই ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে জমি দখলকারী শ্রমিকলীগের নেতা-কর্মীদের হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকলীগ নেতা আব্দুল করিম ও মিয়ানমারের রোহিঙ্গা সৈয়দ করিম ২ জনকে গ্রেফতার করে।