চট্টগ্রামে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:০৯
চট্টগ্রাম রেলস্টেশনে জ্বালানি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওয়াগনটি লাইন পরিবর্তন করার সময় হঠাত্ গার্ড বহনকারী বগিটি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে আঘাত করে। এতে প্ল্যাটফর্মে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়। তবে লোকজন কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে সমস্যা হয়নি বলে জানান চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার শামসুল আলম ।