লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ আটক ২৫

জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৬ মহিলাসহ মোট ২৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সদর উপজেলা শহরে দোয়েল নামে একটি আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ চক্রটি দীর্ঘদিন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। আটককৃতদের কাছ থেকে ২৩টি মোবাইল সেট ও পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।