‘পাকোড়া প্রসঙ্গ’

বিনোদন ডেস্ক

 

ভারতে বিজেপির বিপুল ব্যবধানের জয় নিয়ে অনেকেই নানারকমভাবে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কিন্তু বিভিন্ন সামাজিক প্লাটফর্মে ভাইরাল হয়েছে কাঙ্গনা রানাওয়াতের পাকোড়া বানানোর ভিডিওটি। নিজের হেসেল ঘরে পাকোড়া আর চা বানানোর ছবিটি ভাইরাল হয়।

এ নিয়ে পরবর্তী প্রতিক্রিয়ায় কঙ্গনা জানিয়েছেন, ‘আমি নিজের উচ্ছ্বাসটা প্রকাশ করেছি মাত্র। শুধু শুভেচ্ছা বার্তা নিয়ে অভিনন্দন তো আমরা ছেলেবেলায় পরীক্ষায় পাস করলেও জানাই। তাই বিশেষভাবে শুভেচ্ছা জানাতেই মোদীজির জয়ে এই কাজটি নিজের আনন্দ থেকেই করেছি।’

বলিউডের অনেকেই উদযাপন করছেন মোদীর জয়। এমন নিরঙ্কুশ জয় উদযাপনে বলিউডের কুইন হয়ে যান শেফ। এভাবেই অভিনব উপায়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান কঙ্গনা। কঙ্গনা তাঁর পরিবারের জন্য নিজহাতে পাকোড়া এবং চা বানিয়েছেন। রান্নাঘর থেকে সেই ছবি তুলে তাঁর দল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়েছে, পরিবারের সঙ্গে নরেন্দ্র মোদী এবং বিজেপির ঐতিহাসিক বিজয় উদযাপন করছেন কঙ্গনা রানাওয়াত। সবাই একসঙ্গে বসে কঙ্গনার তৈরি পাকোড়া আর চা খাচ্ছেন—এ রকম কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বোন রাঙ্গোলি চণ্ডাল লিখেছেন, ‘কঙ্গনা রান্না করে না বললেই চলে। যখন অনেক বেশি উত্ফুল্ল থাকে কেবল তখনই ও রান্নাঘরে ঢোকে। আজ সে নরেন্দ্র মোদীর বিজয় উপলক্ষে আমাদের চা আর পাকোড়া তৈরি করে খাওয়াল।’