আজকের রাশিফল

২০ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ৭ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৯ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন: মুক্তা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে: আপনি অত্যন্ত কল্পনা ও আবেগ প্রবণ, সাহসী। কোনো চ্যালেঞ্জই ভয় পান না। আঘাতের পাল্টা জবাব দেয়ার ক্ষমতা আছে। আপনি রোমান্টিক ও সৃজনশীল। নিজের মত ও সিদ্ধান্তে একুগুঁয়ে ও চরমপন্থী। আপনার মধ্যে একটা অন্ত:দ্বন্দ্ব সক্রিয় থাকতে পারে। কর্মজীবনে সংঘাত ও চ্যালেঞ্জ বার বার পথ রোধ করে দাঁড়াবে। আপনাকে সহনশীল, ধৈর্যশীল ও সংযমী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জার্মান নায়ক এডলফ হিটলার, ড. কামাল হোসেন, সাহিত্যিক আবুল খায়ের মোসলেহ উদ্দিন, পদার্থ বিজ্ঞানী কার্ল আলেকজান্ডার মুলার, রায়ন ওনীল প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক কারণে মন দু:শ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো কালো ও বেঁটে লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মিথ্যা বদনামের ভয় আছে। কারো প্রতি প্রেমাশক্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদেরকে নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করতে হবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। আর্থিক দিক ভালো যাবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। এ সময় কোনো মামলা-মোকদ্দমা থাকলে ফলাফল অনুকূলে যেতে পারে। কোনো অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। অর্থাভাবজনিত সমস্যা কিছুটা হলেও হ্রাস পেতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন আকস্মিক প্রাপ্তি যোগ আছে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজ-কর্মে কিছুটা উদাসীনতা দেখা দিতে পারে। ভ্রাতৃ বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সুসময় খুব একটা অনুকূল নয়। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হঠাত্ কোনো ধরনের দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ভাই-বোনদের কারো সামান্য আনন্দদায়ক হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আকস্মিক প্রাপ্তির যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। মন ভালো থাকবে। পরকীয়া প্রেমে জড়িয়ে পরতে পারেন। আপনার আচরণে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস বজায় রাখুন। নিজের উপর আস্থা রেখে কাজ করলে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মিথ্যা বদনামকে পাত্তা দেবেন না। ব্যবসায় ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। প্রচারের সুযোগ পেলে কাজে লাগাতে চেষ্টা করুন। পারিবারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। পরের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্ম পরিবশে খুব একটা অনুকূল থাকবে না। কারো জন্য কাজের ক্ষতি হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ভাই-বোনদের কোনো সাফল্যে আনন্দ পাবেন। ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক ব্যাপারে কোনো ধরনের আইনগত সমস্যা দেখা দিতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। আন্তরিক প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। বিনোদন শুভ।