টেইলরের বাগদত্তা
লেডি গাগা!
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৪৯
এতদিন বেশ খোলামেলায় ছিল তাদের চলাফেরা। পপস্টার লেডি গাগা ও অভিনেতা টেইলর। দুজনার ঘোষিত এই প্রেম নিয়ে কারো কোনো টানাটানি বা কোনো রেষারেষির খবর পাওয়া যায়নি। সময়কাল ছিল ২ বছর। কিন্তু এতগুলো সময়ের ভেতরেই প্রেমিকাকে কেন নিজের করে নিতে চাইছেন না, বা বিয়ে নামের চিরস্থায়ী বন্দোবস্ত করছেন না। এমন প্রশ্নে টেইলর বলতেন, ‘আসলে মনের মতো কোনো এনগেজমেন্ট রিং আমি খুঁজে পাইনি। যা আমাদের দুজনার জন্যই মানানসই। তাই এই বিলম্ব।’ তবে নতুন খবর হলো তারা খুব শিগগিরই সম্পর্কের ব্যাপারে কমিটেড হচ্ছেন। একাধিক ওয়েবসাইট সূত্রেই খবরটি তাই এখন ঘোষণামাত্র। টেইলরের পক্ষ থেকেই এই প্রস্তাবটা প্রথম এসেছে বলে জানা যায়। আর নিজেদের এই বিয়ের সিদ্ধান্তে টেইলর বলেন, ‘আমার দাদা-দাদীকে দেখছি গত ৫০ বছর ধরে একসাথে সংসার করছেন। তাই অবশ্যই এর একটি আলাদা সৌন্দর্য আছে।’