তারকা বচন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২০:৫০
আমি ছবি তুলতে, ছবি আঁকতে পছন্দ করি। আর ফুলচুরি করতে পছন্দ করি। নিজের সব মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে আমার।
- নিজের ফুলপ্রীতি প্রসঙ্গে এক
সাক্ষাত্কারে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী
ছোটবেলায় বাংলাদেশের একটি গান শুনেছিলাম। গানটির শিরোনাম ‘আমি যারে চাইরে...’। এই গানটা শুনেই প্রথম গান লিখি।
নিজের গান লেখার সূত্র প্রসঙ্গে কলকাতার ভূমি ব্যান্ডের ভোকালিস্ট সুরজিত্
আমি আর ইমপ্রেস টেলিফিল্মের ছবি করব না।
নিজের ছবির ডিস্ট্রিবিউশন নিয়ে আক্ষেপ করে এক অনলাইন সাক্ষাত্কারে বলেন গুণী নির্মাতা খালিদ মাহমুদ মিঠু
তন্ময়ের সাথে পরিচয় আমার অনেকদিনের। মূলত আমাদের দুই পরিবারের সম্মতি আর সৃষ্টিকর্তার ইচ্ছেতেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। সবার কাছে আশীর্বাদ চাইছি যাতে আমরা একসাথে সুখী দাম্পত্যজীবন কাটাতে পারি।
তন্ময় সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের পরিণতি নিয়েই বলেছেন অভিনেত্রী ফারজানা ছবি