ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’

এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে মোহন খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’। ধারাবাহিকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। বিশাল দেহী ভদ্রলোক চৌধুরী সাহেব। প্রতিদিন নিয়ম করে সমুদ্র সৈকতে দুই বেলা জগিং করেন। তারপরে সৈকতে বসেন ভুঁড়িভোজের জন্য। তার সঙ্গে থাকে সব সময় দুই ব্যক্তিগত সহকারী নিশা ও পুলক। এরা দু’জন তাদের বসের বিচিত্র সব খেয়াল মেটাতে সবসময়ই ব্যস্ত থাকে। আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা জুম গ্যালারিতে চলছে শিল্পী মো. আবু সেলিমের ‘আমার প্রিয় মাতৃভূমি ৪’ শীর্ষক ৪র্থ একক কার্টুন প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বেঙ্গল শিল্পালয় শিল্পী ইফাদ আরা দেওয়ানের ‘লাস্ট সামার’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বলাকা সিনেওয়ার্ল্ড দবির সাহেবের সংসার :দুপুর ১২-৩০, বিকাল ৩-৩০, সন্ধ্যা ৬-৩০, রাত ৯-৩০ স্টার সিনেপ্লেক্স ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইটার সোলজার : সকাল ১১টা, দুপুর পৌনে ২টা, বিকাল সাড়ে ৪টা, সন্ধ্যা সোয়া ৭টা। জোনাকির আলো :সকাল ১০.৫০, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা। দ্য লিজেন্ড অব হারকিউলিস (থ্রিডি) :সকাল সাড়ে ১১টা, দুপুর দেড়টা, বিকাল পৌনে ৪টা, সন্ধ্যা পৌনে ৭টা। তথ্য সংগ্রহ :মোস্তাফিজুর রহমান